Subscribe to:
Post Comments
(
Atom
)
ষড়যন্ত্রের কাছে হার মানবো না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। কতিপয় অনলাইন পত্রিকায় সম্প্রতি প্রকাশিত সংবাদকে ষড়যন্ত্র ও মিথ্যাচার বলে উল্লেখ করে নিজ ফেসবুক ওয়ালে এ কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ ধরনের রিপোর্টের পেছনে ঈর্ষা কাতর এবং অন্যায়ভাবে সুবিধা অর্জন করতে পারছেন না এমন স্বার্থান্বেষী মহল জড়িত বলে মনে করেন তিনি। রিপোর্ট সম্পর্কে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীর গোচরে বিষয়টি এনেছি। তারা সাইবার অপরাধ হিসেবে বিষয়টিকে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”
Reviewed by 222
on
December 10, 2017
Rating: 5
0 comments:
Post a Comment